সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার

 


বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল বৃহস্পতিবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শুক্রবার (১৪ মে)।



জাতীয় চাঁদ দেখা কমিটি আজ বুধবার রাতে এ তথ্য জানিয়েছে। এর আগে সন্ধ্যায় (বাদ মাগরিব) বৈঠকে বসে কমিটি। সেখানে দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদুল ফিতরের তারিখ নিয়ে পর্যালোচনা করা হয়।


বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

 

তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল বৃহস্পতিবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। আর বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শুক্রবার (১ শাওয়াল)।

চাঁদ দেখা কমিটির সভায় অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুশফিকুর রহমান ছাড়াও দেশের বরেণ্য আলেমরা উপস্থিত ছিলেন।

 


Post a Comment

0 Comments