মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা প্রথমবারের মতো মঙ্গলগ্রহের আকাশে সফলভাবে একটি ছোট হেলিকপ্টার উড়িয়েছে।
বিবিসি জানায়, পৃথিবী থেকে নিয়ন্ত্রণ করা 'ইনজেনুয়িনিটি' নামের এই ড্রোনটি প্রায় এক মিনিট ওড়ানো হয়েছে মঙ্গলের আকাশে।
নাসার রকেট 'পারসেভেরেন্স রোভারে' করে ফেব্রুয়ারি মাসে এটি পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যায়।
ইনজেনুয়িনিটি প্রকল্পের ব্যবস্থাপক মিমি অং ১৯০৩ সালে পৃথিবীর বুকে রাইট-ভাইদের প্রথম ওড়ানো উড়োযানের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, "আমরা এখন বলতে পারব, মানুষ অন্য গ্রহে উড়োযান উড়িয়েছে। অনেকদিন ধরে এই 'রাইট ব্রাদারজ' মুহুর্তের জন্য অপেক্ষা করছিলাম আমরা।"
মঙ্গলের মাটিতে ইনজেনুয়িনিটি নিজের ছায়ার ছবি তুলে পৃথিবীতে পাঠালে নাসার নিয়ন্ত্রণকক্ষে সবাই উল্লাসে মেতে ওঠে। মঙ্গলে বাতাসের ঘনত্ব পৃথিবীর চেয়ে ৯৯ শতাংশ কম।


0 Comments