জাতীয় সংসদের ত্রয়োদশ অধিব্শেন বসছে আগামী ২ জুন। এটি হবে চলতি বছরের বাজেট অধিবেশন।
সংসদ সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মঙ্গলবার এই অধিব্শেন আহ্বান করেছেন।
২ জুন বিকাল পাঁচটায় অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে ২০২১-২২ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী।
পুরো অধিবেশন জুড়ে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা।
গত বছর বাজেট অধিবেশন শুরু হয়েছিল ১০ জনু।
সংক্ষিপ্ত ওই অধিবেশনে চলতি ২০২০-২১ অর্থবছরের জন্য পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেছিলেন অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তাফা কামাল।


0 Comments