গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সহিংসতার প্রতিক্রিয়ায় মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ ও স্পষ্ট অবস্থান নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতাই।
সহিংসতা বন্ধে কোনো ব্যবস্থা না নিয়ে কেবল নিন্দা জানানোয় বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর নিন্দাও করেছেন তিনি।
ওকতাই বলেছেন, “কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে, এমনটাই দেখতে চাই আমরা।”
বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ঈদের নামাজের শেষে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তুরস্কের এ ভাইস প্রেসিডেন্ট বলেন, “জাতিসংঘে একের পর এক সিদ্ধান্ত হয়েছে, সবই নিন্দা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনো ফল পাওয়া যায়নি, কেননা স্পষ্ট অবস্থান প্রদর্শিত হয়নি।”


0 Comments